- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
» সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদীর আত্মহত্যা
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৪ | শুক্রবার
কেন্দ্রীয় কারাগারে ফজল আমিন (৫৮) নামে এক এক হত্যা মামলার আসামি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে গুরুতর অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
ফজল আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খাঁ’র ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন বলে জেল কর্তৃপক্ষের দাবি।
জানা যায়, ফজল আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্থর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। আমিনের হাজতি ছিল নম্বর-৩৯/২৪। তিনি শুক্রবার বিকালে কারাগারে নিজের পরিধানের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী শুক্রবার রাত ৯ টায় সিলেটভিউ-কে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ওই হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
[hupso]