- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» পুনরায় চালু হচ্ছে সিলেট – কক্সবাজার বিমান ফ্লাইট
প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার
ফের চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে এ রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার।
বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ দু’দিন সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ফ্লাইট ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে ১২টা ১৫ মিনিটে।
প্রসঙ্গত, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে ২০২০ সালের ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় বন্ধ হয়ে যায় এ রুটে ফ্লাইট পরিচালনা। এরপর বিরতি দিয়ে ফ্লাইট অপারেট করে আসছিল বিমান। সর্বশেষ গত হজ মৌসুমে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট বন্ধ হয়।
[hupso]