- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২৪ | বুধবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে।
গ্রেফতারের বিষয়টি বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গ্রেফতারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।
