- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
» বিশ্ব পর্যটন দিবসে প্রকৃতি বিষয়ে সিলেটে আলোচনা সভা
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার
বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট-এর যৌথ উদ্যোগে হাওর-টিলা বন রক্ষা করে পর্যটন নিয়ে প্রকৃতি বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সিলেটের লাঠিটিলা বনসহ সকল বন-টিলা ও হাওর রক্ষায় নাগরিক ভাবনা জানতে এই আয়োজন করা হয়েছে।
বুধবার সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল মিরা গার্ডেন-এর কনফারেন্স কক্ষে বিকেল ৪টায় শুরু হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের নেত্রী এডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড: মোহাম্মদ জহিরুল হক। সভায় মুখ্যবক্তার বক্তব্য রাখবেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনটি বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন স্থপতি রাজন দাশ, লেখক হাসান মোরশেদ ও গণমাধ্যমকর্মী উজ্জ্বল মেহেদী।
বিশ্ব পর্যটন দিবস উপযোগী এই সভায় সভাপতিত্ব করবেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাষ্টি স্থপতি জেরিনা হোসেন।
[hupso]