- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» নতুন উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতিবাদ
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৪ | সোমবার
ছাত্র-জনতার অংশীদারিত্ব বিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্ররা সিলেটে বিক্ষোভ করেছে। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশ থেকে তারা উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল করে জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখান থেকে সরে এসে বৈষম্যহীন যোগ্যলোকদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ সাজানোর দাবি জানান তারা।
বক্তারা আশা করেন, ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিবেন। এসময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেওয়া হবে না বলে হুশিয়ার করেন তারা।
এর আগে রোববার (১০ নভেম্বর) নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
