- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেট এয়ারপোর্ট সড়কে ট্রাক-চাপায় একজন নিহত
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৪ | বুধবার
সিলেট এয়াপোর্ট সড়কে একসঙ্গে ৩ গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মালনিছড়া চা বাগানের সামনে এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।সিলেটের রেস্তোরাঁ
নিহত তানজিল করিম (১৮) সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে।
এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। মালনিছড়া চা বাগানের সামনে তার পাশাপাশি চলছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে যান তানজিল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান সিলেটভিউ-কে বলেন- আরিফ নামের ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক, অটোকিরশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
