- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» কলকাতায় গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাদের শিলংয়ের বাইরে যাবার অনুমতি ছিলনা
প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। গ্রেফতারকৃতরা ৫ আগস্টের পর থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। পুলিশকে অবগত না করে অবস্থান পরিবর্তন করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদেরকে শিলং আদালতে তোলার কথা রয়েছে।শিলংয়ের বাইরে যাবার অনুমতি তাঁদের ছিলনা।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভেকেট নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আবদুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।
সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী ভারত পালিয়ে যান। তারা সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আশ্রয় নেন। এর মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাও করেন।
সূত্র আরও জানায়, গ্রেফতার হওয়া চার নেতা পুলিশকে অবগত না করে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু তারা আইনভঙ্গ করে কলকাতায় গিয়ে আশ্রয় নেন। শিলং পুলিশ তাদের অবস্থানে খোঁজ নিয়ে না পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করে।
সূত্র আরও জানায়, কলকাতার যে ভবনে গ্রেফতারকৃত নেতারা আশ্রয় নিয়েছিলেন কয়েক মাস আগে ওই ভবনে ধর্ষনের একটি ঘটনা ঘটে। পুলিশ ভবনটিতে অভিযান চালালে অবৈধভাবে অবস্থানকারী ওই চারনেতাসহ এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে। অবস্থানের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ পরে ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের শিলং আদালতে তোলার কথা রয়েছে। কিছু নিচুস্তরের পত্রিকা দেশে গ্রেফতারকৃত নেতাদের বিরুদ্ধে ধর্ষনের প্রোপাগাণ্ডার ছড়াচ্ছে এসকল সংবাদ মিথ্যা এবং বানোয়াট বলে জানা যায়
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
