- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» মিনিস্টার বাড়ী ভাঙ্গার কাজ বন্ধ
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
মিনিস্টার বাড়ী নাম হলেই ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে যায়না / ইতিহাসের অংশ হতে হলে অবদান কতটা তা বিচার্য বিষয় । কিছু মান
সিলেট নগরের পাঠানটুলা এলাকার ঐতিহ্যবাহী ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ অবশেষে স্থগিত করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করার নির্দেশ দেন। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কয়েক দিন ধরে স্থানীয়রা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িটি রক্ষা ও সংরক্ষণের দাবিতে আন্দোলন চালাচ্ছিল। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশ অমান্য করে আবারও ভাঙার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ে।
‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট’সহ বিভিন্ন সংগঠন শনিবার (২৫ অক্টোবর) মিনিস্টার বাড়ির সামনে মানববন্ধন করে বাড়িটির সংরক্ষণের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় ইতিহাস-প্রেমীরা।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা জানিয়েছেন, ঐতিহাসিক এ বাড়িটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
‘মিনিস্টার বাড়ি’ প্রায় শতবর্ষী স্থাপনা, যা সিলেটের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি নির্মাণ করেছিলেন আইনজীবী ও প্রখ্যাত রাজনীতিবিদ আবদুল হামিদ। ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপনা সভার সদস্য এবং শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। পরে ১৯৪৭-৫৪ সালের মধ্যে পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এই পরিচয়ের জন্যই স্থানীয়রা বাড়িটিকে ‘মিনিস্টার বাড়ি’ নামে সম্বোধন করেন।
বাড়িটি বহু খ্যাতনামা ব্যক্তির পদধূলি স্বাক্ষী—মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে ছিলেন।
স্থানীয় ইতিহাসপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মালিকপক্ষ বাড়িটিকে ধ্বংস না করে সংস্কার ও জাদুঘরের আকারে সংরক্ষণের উদ্যোগ নেবে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
