- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৫ | সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৬ আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণায় সিলেটের ৪ আসনের প্রার্থীরা হচ্ছেন—
সিলেট-১ (সদর ও দক্ষিণ সুরমা): খন্দকার মুক্তাদির আহমদ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর): তাহসীনা রুশদী লুনা
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ): আব্দুল মালিক
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ): অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
তবে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) এবং সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
মির্জা ফখরুল জানান, বিএনপি এবার মোট ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থীর নাম জানানো হবে।
দলীয় সূত্র জানায়, আগামী এক-দুই দিনের মধ্যেই অবশিষ্ট আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন।
সিলেট অঞ্চলে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
[hupso]