» সাহিত্য সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় সমাজে উগ্রতা ও অমানবিকতা বেড়েছে।

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার

বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচে বড় অলংকার । দেশে সাহিত্য সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় সমাজে উগ্রতা ও অমানবিকতা বেড়েছে। সংস্কৃতির আদি রূপ হচ্ছে বাউল গান। বাউল গানের শুদ্ধ চর্চাকে সকলে মিলে অব্যাহত রাখতে হবে। সুর বা শিল্পীর পরিচয় একটা সে শিল্পী । গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলার সভাপতি বিশিষ্ট বাউল শিল্পী ফকির মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেম্বার আশেকানে আউলিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আ ম ন জামান চৌধুরী,

 

সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমদ, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, কবি কামাল আহমদ,ফকির মাহবুব মুর্শেদ, মিলন কান্তি দাস, কামাল হোসেন, সাংবাদিক শাহেদ আহমদ শান্ত, গীতিকার সামির আহমদ,কুবাদ বখত চৌধুরী রুবেল, শাহাদাত হোসেন ভূঁঞা, আজমল আহমদ রোমন, ফাতাউর রহমান, শাহ মুছা, জনম দুখিনি জুলেখা, কুটি তাপাদার,রায়হান,রাকিব মিয়া তালুকদার,সুহেল মিয়া, আসাদ,ফেলু আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[hupso]
  • সম্পাদকীয় কার্যালয়
  • ২০ লালদীঘিরপার সিলেট – ৩১০০

sylhetsangbad24news@gmail.com