- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিকৃবিতে বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৩ | শনিবার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২য় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অলিম্পিয়াড উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো: ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও ইসিটিএডি প্রতিনিধি ড. এরিক ব্রাম।
ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মদক্ষতা, সক্ষমতা, পারদর্শিতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় ,
শিক্ষার্থীদের মিথষ্ক্রিয়া বৃদ্ধি ও দলগত কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ২য় বারের মতো এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য এ বছর ভেটেরিনারি অলিম্পিয়াডে সিকৃবির ২৬ টি দলসহ ১৪ টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দলে ১৬৪৫ জন শিক্ষার্থী কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করছে ।
