- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» বাস – অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় দূরপাল্লার বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিএনজি চালক ও অপরজন স্কুল ছাত্রী। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কের পাথারিয়া বাজার সংলগ্ন পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।ঘটনায় নিহত সিএনজি চালক শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা নূর জালাল ওরফে আবু মিয়ার ছেলে এমরান মিয়া (৩৫) ও স্কুল ছাত্রী দিরাই থানাধীন শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিদা বেগম (১৩)। তাওহিদা স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।আহতরা হলেন শরীফপুর গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম (১২), মৃত মাসুদ উল্লার ছেলে তালেব আলী (৬০ ও মৃত কটাই মিয়ার ছেলে মক্তছর আলী (৬০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি দূরপাল্লার বাস ও দিরাই থেকে পাগলা বাজারগামী একটি সিএনজি পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যান চলাচল স্বাভাবিক। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে আছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
