- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৩ | শুক্রবার
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ফটো সাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। কোনো কোনো ছবি হৃদয়ে ভীষণ দাগ কাটে। কথা বলে তাদের ছবি ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই, ছবির মাধ্যমে ইতিহাস জানতে পারি।
শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্নোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক উন্নয়নে বিশ্বাসী। তিনি প্রথম উন্নয়নের মাধ্যমে সবার চোখ গ্রামের দিকে নিয়ে গেছেন। আমাদের দুই নেতাই আপামর জনতার জন্য কাজ করেছেন। একজন হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যজন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সমতুল্য কেউ নেই। তাঁর নেই কোনো অহংকার। আর এসবই ছবির মাধ্যমেই এসব তুলে ধরেন ফটোসাংবাদিকরা। পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী।
বিপিজেএ-এর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক’র সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিপিজেএ-এর কার্যনির্বাহী সহসাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
