- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» প্রধানমন্ত্রীকে ব্রাউন ইউনিভার্সিটির সম্মাননা
প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করল ব্রাউন ইউনিভার্সিটি।
ব্রাউন ইউনিভার্সিটির স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল অব ব্রাউন ইউনিভার্সিটির মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন মুকেশ কে জৈন দ্য লোটে নিউইয়র্ক হোটেলে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশংসাপত্র হস্তান্তর করেন।বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া প্রশংসাপত্রে বলা হয়েছে, জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনার উদ্যোগের (কমিউনিটি ক্লিনিক) সাম্প্রতিক স্বীকৃতির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন।
প্রশংসাপত্রে আরও বলা হয়, এটি কমিউনিটি-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটি সফল মডেল। এটি প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি সম্পৃক্ততা উন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য পরিধির জন্য একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি।
[hupso]