- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» টলিউড অভিনেত্রী বেপরোয়া নুসরাতের প্রতারণা
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
যত না অভিনয় তারশতগুণ শরীরী আবেদন প্রেম আর পোশাকে নিয়ে আলোচনায় থাকা টলিউডে দেহসর্বস্ব অভিনেত্রী ফ্ল্যাট দুর্নীতি–কাণ্ডে নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের। ১২ সেপ্টেম্বর ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। সেদিন কলকাতার ইডি দপ্তরে হাজিরও হন নুসরত। ইডির গোয়েন্দারা তাঁকে একটানা ৬ ঘণ্টা জেরা করেন। সে সময় নুসরাত জাহান ফ্ল্যাট বেচাকেনার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যেসব নথি ইডির হাতে তুলে দেন, তাতে সন্তুষ্ট হতে পারেননি গোয়েন্দারা। তাই অভিনেত্রীর কাছে আরও নথি চেয়েছে ইডি। গতকাল বুধবার ইডি নুসরত জাহানকে আরও কিছু নথি জমা দেওয়ার নোটিশ দিয়েছে।ইডি বলেছে, কীভাবে তিনি তাঁর নিজের সংস্থার পরিচালকের পদে থেকে ঋণ পেয়েছিলেন, সে–সংক্রান্ত নথি ইডিকে দেখাতে হবে। এ ছাড়া আরও কিছু নথি চেয়েছে ইডি। তবে এ কথাও বলা হয়েছে, এই নথি দেওয়ার জন্য সশরীর তাঁকে আসতে হবে না। যদিও এ নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি নুসরাত।কিন্তু ওই সংস্থা আবাসন প্রকল্প না করায় কর্মীরা টাকা ফেরত চেয়ে আবেদন করেন। এরপরই ফাঁস হয় এ দুর্নীতির ঘটনা। গত ২ আগস্ট কলকাতায় এক সংবাদ সম্মেলনে নুসরাত জাহান জানিয়ে দেন, তিনি ওই সংগঠনের সঙ্গে যুক্ত নন। শেয়ার হোল্ডারও নন। ২০১৭ সালে তিনি ওই সংস্থা ছাড়েন। তবে স্বীকার করেন, বাড়ি কেনার জন্য ওই সংস্থা থেকে তিনি ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি ঋণ নিয়েছিলেন। ২০১৭ সালের মে মাসে সুদে–আসলে ১ কাটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ রুপি শোধও করে দেন।
[hupso]