- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘঠনায় গ্রেফতার ১
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২৩ | সোমবার
সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ।
তার নাম মো হারুন মিয়া। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
সিসিটিভি ফুটেজ ঘেঁটে তাকে শনাক্ত করে সোমবার সকালের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন চৌধুরী।
তিনি জানান, জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সুরমা তীরে অবস্থিত ঐতিহ্যবাহী সারদা হলে নাট্যকর্মীদের উপর বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছিল। হামলায় অন্তত ১০ জনের বেশি নাট্য ও সংস্কৃত কর্মী আহত হন।
এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ৬০জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এই ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেন সিলেটের সচেতন মহল। তারা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।
অবশ্য সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।
[hupso]