- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটে টিলা ধসে এক শিশুর মৃত্যু
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৩ | শনিবার
সিলেট সদর উপজেলার খাদিম চা বাগান এলাকায় টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত (৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে খাদিম চা বাগান বস্তি লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অর্চনা ওই এলাকার বুলবুল ছত্রীর মেয়ে।
সূত্র জানায় অর্চনাদের ঘরটি ছিলো একটি টিলার পাদদেশে। গতকালের (শুক্রবার) ভারী বৃষ্টিতে টিলা ধসে রাত সাড়ে ৩টার দিকে তাদের ঘরের উপর পড়লে অর্চনা নামের এ শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে সকালে সদর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ (শনিবার) বাদ জোহর লাশ দাফন করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন- এক শিশু মৃত্যুর খবর পেয়েছি। এলাকাটি আমাদের কালাগুলা পুলিশ ফাঁড়ির অওতাভুক্ত। স্থানটি একটি দুর্গম, যাতায়াত ব্যবস্থা ভালো না। তাই পুলিশ টিম ঘটনাস্থলে যেতে পারেনি।
[hupso]