- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» প্রতারক বাবল বিদেশে পালিয়ে যাবার সময় বিমান বন্দরে আটক
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৩ | শুক্রবার
অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হলেন একাধিক মামলার পলাতক আসামী বিপ্রজিত গুণ বাবলা (৪০)।
বৃহস্পতিবার সকালে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।
সিলেটের মোগলাবাজার থানার আলমপুর নিবাসী মৃত রবীন্দ্র কুমার গুণের পুত্র বিপ্রজিত গুণ বাবলার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বহু টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভুগিরা প্রতারণার অভিযোগে মামলাও করেছেন। কিন্তু এ সকল মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বৃহস্পতিবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৩ ফ্লাইট যোগে গোপনে তিনি দুবাই পালিয়ে যাচ্ছিলেন। এসময় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুল ইসলাম।
[hupso]