- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» বাবার শখ পুরণ করতে হেলিকপ্টারে বিয়ে
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৩ | সোমবার
বাবার শখ ছিল বড় ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। সেই শখ পূরণে হেলিকপ্টারে চড়েই বিয়ে করলেন তাঁর প্রবাসী ছেলে।
রোববার (১৫ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের বড় ছেলে শাহিনুর রহমান হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের আবদুস ছবুরের মেয়ে নিশাত তাসলিমকে।
সিলেট মহানগরের একটি অভিজাত কনভেনশন হলে নব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
হেলিকপ্টারে বিয়ের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
বরের চাচা আজমল হোসেন মিটু জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহিনুর সবার বড়। তারা লন্ডন প্রবাসী। তার বাবার শখ ছিল বড় ছেলের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবেন। তাই এমন আয়োজন।
[hupso]