- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটসহ ৫ জেলায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৩ | বুধবার
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর আওতাধীন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিশেষ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গোৎসবের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেট মহানগরসহ বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
শারদীয় দুর্গাপূজা ও দেশের সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেকেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে।
এছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বর্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে বলে জানায় মিডিয়া শাখা।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
