- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
» বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
প্রকাশিত: ০২. মে. ২০২৬ | শনিবার
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিতি। সকল দুঃসময়ে মুহিত – মোমেনের শেল্টার পেতেন বলে সাড়ে ষোল বছর নির্বিকার মেয়রের দায়িত্ব পালন করতে পারছেন বলে সবার মুখে মুখে কথা শুনা যেত। নির্বাচিত হয়েই স্বস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে ধরে সালাম করে আশির্বাদ নিতেন সিলেটের এই দক্ষ রাজনীতিবিদ। রাজনৈতিক মামলায় কখনোই মুহিত মোমেনের কারণে তাঁকে জড়াতে হতোনা বলে সিলেটের রাজনৈতিক অঙ্গনে সকলেই কমবেশি বিশ্বাস করতেন। সাবেক এই মেয়র গর্ব করে বলতেন আমি যা চেয়েছি প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন ।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের আমলে ১০ বছর সিলেট নগরবাসী বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির রাজনীতি করতেন এ কারণে এই বৈষম্য বলেও তিনি উল্লেখ করেছেন।
শনিবার দুপুরে নগরভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধি সমাবেশে এমন অভিযোগ করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আজকে সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আপনি যে প্রকল্প উদ্বোধন করেছেন তা আমি মেয়র থাকার সময়ে দাখিল করেছিলাম। কিন্তু কেবলমাত্র বিএনপির রাজনীতি করি বলে তখন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। আমি ১০ বছর মেয়র ছিলাম। কিন্তু কোনো প্রজেক্টই বাস্তবায়ন হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শেষ মুহুর্তে আটকে দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রকল্পও আলোর মুখ দেখেনি।
আরিফুল হক চৌধুরী বলেন, লাক্কাতুরা থেকে ছড়া কেটে সুরমা পর্যন্ত নিয়ে গেলে নগরীর অন্তত ৫০টি এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। নগরীর আয়তন বাড়লেও সম্প্রসারিত এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক।
উল্লেখ্য, সরকারি ব্যয়ে শনিবার সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
[hupso]