» শিবীর- ছাত্রদল- ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৩ | বুধবার

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এসময় ছাত্রলীগের ধাওয়ায়  ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। এসময় তাদের ‘ঠেকাতে’ ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসে। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পরে ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। 

[hupso]
  •  প্রতিষ্ঠাতা সম্পাদক আ ম ন জামান চৌধুরী 
  • উপসম্পাদক: নূরুল ইসলাম সুমন
  • ব্যবস্থাপনা সম্পাদক: রেজাউল করিম লিটন
  • সম্পাদকীয় কার্যালয় 
  1. ২০ লালদীঘিরপার সিলেট – ৩১০০

sylhetsangbad24news@gmail.com