- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» শিক্ষাখাতের উন্নয়নে গুরুত্ব দেয় সরকার: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৩ | শনিবার
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষাঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। শিক্ষার মানোন্নয়নে যা প্রয়োজন সব করছি আমরা।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব কিছুতেই যুগান্তকারী অবদান রাখছে। দেশের মানুষ এখন এই সরকারকে বিশ্বাস ও আস্থার প্রতীক মনে করে। এই সরকার কোন ভেদাভেদ সমর্থন করেনা। সরকার সবার জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে আসছে ; যার জন্য দেশের সকল শ্রেণীপেশার মানুষ শান্তিতে বসবাস করছেন। দেশের সার্বিক উন্নয়নে এই সরকারের বিকল্প নেই৷ আর এসব কিছুর অগ্রসৈনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি আমরা৷ তাই শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।
[hupso]