- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» হোটেল কক্ষের বাথরুমে মিলল যুবকের লাশ
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৩ | শনিবার
সিলেট মহানগরীর বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে মো. জইন উদ্দিন খান (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বন্দরবাজারস্থ লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রুমের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের ৪র্থ তলার ৪০১ নাম্বার রুমের দরজা ভেঙে বাথরুমের ভিতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
মারা যাওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ
[hupso]