- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় জামিন পেলেন কাউন্সিলর হিরন মাহমুদ
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার
সিলেট মহানগরের বালুচর এলাকায় ‘দলীয় কর্মীদের’ ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ (১৯) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু জামিন পেয়েছেন।
মঙ্গলবার উচ্চ আদালতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
তারা হিরন মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।
সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর একটি ঘনিষ্ট সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দাবি, হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নন। তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
[hupso]
