- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটে ব্যাডমিন্টন খেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর টিলাগড়স্থ দুগ্ধ খামারের মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি । সেখান থেকে প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও পরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।
শহীদুল ইসলাম নগরীর বালুচর সোনারবাংলা এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর।
তার স্ত্রী ড. সুলতানা বিলকিস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপপরিচালক হিসেবে কর্মরত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে দাফনের উদ্দেশে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ে যাওয়া হয়।
[hupso]