» সিলেটের দক্ষিণ সুরমায় গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৪ | বুধবার

সিলেটের দক্ষিণ সুরমায় এক গাঁজাবিক্রেতা নারীকে আটক করেছে থানাপুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক হোসনা বেগম (৬০) ভার্থখলার কুমিল্লা পট্টির মৃত বাবর আলীর স্ত্রী। জানা যায় হোসনা বেগম বহুবছর ধরে গাঁজা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে হোসনা বেগমকে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।

[hupso]
  •  প্রতিষ্ঠাতা সম্পাদক আ ম ন জামান চৌধুরী 
  • উপসম্পাদক: নূরুল ইসলাম সুমন
  • ব্যবস্থাপনা সম্পাদক: রেজাউল করিম লিটন
  • সম্পাদকীয় কার্যালয় 
  1. ২০ লালদীঘিরপার সিলেট – ৩১০০

sylhetsangbad24news@gmail.com