- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
» সিলেটে বিএনপি’র কালো পতাকা মিছিল
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৪ | শনিবার
দীর্ঘদিন পর রাজপথে নেমেছে সিলেট বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই প্রথম মাঠে নামলো দলটি।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক মামলায় সিলেট বিএনপির সিংহভাগ নেতাকর্মী কারাগারে, অনেকেই ঘরছাড়া এমন অবস্থায় কেন্দ্রের নির্দেশে কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি হয়েছে।
কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের হওয়ার আগে নগরীর রেজিস্ট্রি মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কালো পতাকা মিছিলটি বন্দর-জিন্দাবাজার ঘুরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, সিলেটে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।
[hupso]