- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» পররাষ্ট বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোমেন
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়ছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সরকারদলীয় চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এতে সদস্য হিসেবে রয়েছেন সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান ।
এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী ইমরান আহমেদ। এতে সদস্য হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সিলেট- ৫ আসনের সংসদ সদস্য মো. হুছামুদ্দিন চৌধুরী, সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক আমলা মোহাম্মদ সাদিক, বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও সংসদীয় কমিটির সদস্য হিসেবে আছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
[hupso]
