- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
» সংসদে মুহিবুর রহমান মানিক পাথরকোয়ারী খুলে দেওয়ার আহবান
প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার
সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও গোয়াইনঘাটের পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবি জানিয়েছেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর গতকাল বৃহস্পতিবার দেয়া বক্তব্যে তিনি এই দাবি জানান। এসময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
ছাতক-দোয়ারাবাজার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে বলেন, ভোলাগঞ্জ, জাফলং, গোয়াইনঘাটে লাখ লাখ পাথর শ্রমিক বারকি নৌকা দিয়ে পাথর তুলে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু পরিবেশের দোহাই দিয়ে সেইখানে পাথর উত্তোলন বন্ধ থাকায় পাথরে নদী ভরাট হয়ে গেছে। আজ লাখ লাখ শ্রমিক বেকার। বিদেশ থেকে পাথর আমদানি না করে নদীর তলদেশ যে পাথরে ভরাট হয়ে গেছে সেই পাথর উত্তোলনের মধ্য দিয়ে উন্নয়নকে আরও বেগবান করা যাবে। এর ফলে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
[hupso]
