- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার
সিলেটে রাঁতের আধারে তিন কেন্দ্রে দলে দলে লোক ঢুকে পড়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। রাত ১০ টার দিকে সিলেট-১ আসনের মিরাবাজার জামেয়া ভোট কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢুকে পড়ে তিন যুবক। এ সময় স্থানীয় জনতা তাদের দেখে প্রতিবাদ জানালে ওই যুবকরা সরে যাওয়ার চেষ্টা করে। পরে জনতা তাদের আটক করে রাখে। রাত ১১ টার দিকে সুবহানীঘাট থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। এর আগে ওই কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়।
একই সময় নগরের ৪ নম্বর ওয়ার্ডে আম্বরখানা সরকারী কলোনী ভোট কেন্দ্রে একদল লোক ঢুকে পড়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। উপস্থিত স্থানীয় বিএনপি কর্মীরা এর প্রতিবাদ করলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিএনপি কর্মীরা অভিযোগ করেছেন- জামায়াতের লোকরা জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ঢুকে পড়েছিলো। তবে এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির আহমদ মানবজমিনকে জানিয়েছেন- ভোট কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে ওই কেন্দ্রে। এদিকে রাতে নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন- প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকরা দলে দলে ভোট কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছে। রাতে তিনি বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে জানিয়েছেন। তিনি বলেন- যে অবস্থা দেখা যাচ্ছে তাতে রাতভর কেন্দ্র পাহারায় থাকতে হবে।
