- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» গোলাপগঞ্জের ঘর পালানো দুই কিশোরী কদমতলীতে উদ্ধার
প্রকাশিত: ২৯. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও গোলাপগঞ্জ থানাপুলিশের টিম।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব ও পুলিশ সূত্র সিলেটভিউ-কে জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া গ্রামের কিশোরী জামিয়া বেগম (১৩) সামিরা বেগম (১৫) মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তারা দুজন গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় পৃথিক সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
পরবর্তীতে র্যাব-৯ ও গোলাপগঞ্জ থানাপুলিশ খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি এলাকা থেকে এ দুই কিশোরীকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন পুলিশকে জানায়, মাদরাসায় যাওয়ার পথে একটি গাড়িতে উঠার পর আর কিছু তারা বলতে পারে না।
তবে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধারের পর দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[hupso]
