- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» মাইক্রোবাসচাপায় সিসিকের নারী কর্মকর্তার মৃ ত্যু
প্রকাশিত: ২৯. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
একটি মাইক্রোবাসের চাপায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদার (২৯) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় তাঁকে জাফলংগামী একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ থাকতেন। তার দুটি শিশুসন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পপি রানী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরভবনে আসার জন্য বাসা থেকে বের হন। এসময় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘাতক মাইক্রোবাসচালককে খুঁজছে পুলিশ।
[hupso]
