- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
» মৌলভীবাজার জেলার জন্য সাড়ে ৩ হাজার টাকার প্রকল্প বরাদ্দ
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জন্য প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
পরে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।
তিনি জানান, মৌলভীবাজার, খুলনা ও রাজবাড়ী জেলায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে আজ। এক্ষেত্রে ২০ বছর মেয়াদে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে মোট খরচ হবে ১০ হাজার ৬১২ কোটি ৮০ লাখ টাকা।
তন্মধ্যে মৌলভীবাজারের ক্ষেত্রে খরচ হবে ৩ হাজার ৫৩৭ কোটি ৬০ লাখ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক আরও জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এর অনুমোদন দেওয়া হয়েছে। ২০ বছর মেয়াদে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে কনসোর্টিয়াম অব থিয়েন ভু ভিয়েতনাম নিউ এনার্জি জয়েন্ট স্টক কোং এবং ড্রিম ফাইন্ডার লিমিটেডের চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।
ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯২ টাকা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫৩৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
[hupso]