- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» ওসমানীতে যাত্রীর টাকা গায়েব,এপিবিএনের উদ্ধার
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৪ | শুক্রবার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জাকারিয়া নামের এক সৌদি প্রবাসীর গায়েব হওয়া ৩ লাখ ৫১ হাজার ১৬০ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দর ক্যাম্প। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জাকারিয়া সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া খালেদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে।
আজ শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ওসমানী বিমানবন্দরে ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম প্রেস কনফারেন্স করে এই তথ্য জানান।
লিখিত প্রেস কনফারেন্সে তিনি জানান, গত বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে শারজাহ্ থেকে বাংলাদেশ বিমানের Flight No. BG-252 তে প্রবাসী জাকারিয়া ও তার তিন ভাই পৌছান। তিনি কাস্টমস থেকে ব্যাগেজ স্কেনিং করার সময় তার ম্যানিব্যাগসহ ১০ হাজার ৫৪০ সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় গায়েব হয়ে যায়। পরে তিনি এপিবিএন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করলে তদন্তে নামে এপিবিএন। সনাক্ত করা হয় অপরাধীকে। পরে আজ শুক্রবার ৭ এপিবিএন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অপারেশন টিম পুলিশ পরিদর্শক এসএম আল মামুনের নেতৃত্বে মৌলভীবাজারের রাজনগরের ৭ নং ওয়ার্ড থেকে অভিযুক্ত খালেকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ম্যানিব্যাগ সহ টাকা। পরে ঐ প্রবাসীর কাছে তা হস্থান্তর করা হয়।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
