- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» বঙ্গবন্ধুর জীবনী থেকে শিশু-কিশোরদের শিক্ষা নিতে হবে : প্রতিমন্ত্রী শফিক
প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৪ | রবিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই ছিলেন নির্ভীক, স্পষ্টভাষী এবং একজন আদর্শ নেতৃত্ববাদী। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, পরোপকার এবং দানশীলতায় তিনি ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। টুঙ্গিপাড়ার সেই ছোট্টশিশু (খোকা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিতে হবে।
বঙ্গবন্ধুর হাত ধরে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের উদয় হয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আগে কেউ না চেনা বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। যার ফলশ্রুতিতে বাংলাদেশ এখন মাথা উঁচু করে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে দুর্বার গতিতে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের ঠিকানায়। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদেরকে এ অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য প্রস্তুত করতে হবে।
বঙ্গবন্ধুর মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশু-কিশোরদের ভালোবাসেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিশুদের জন্য শিশু সুরক্ষা আইন, পড়াশোনা নিশ্চিতকল্পে উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে আসছেন। এছাড়াও শিশুদের বিজ্ঞানমনস্ক করে তুলতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন অত্যাধুনিক মিউজিয়াম স্থাপন করেছেন।
শিশুরা যাতে এসব সুবিদাগুলো গ্রহণ করে পড়াশোনা, খেলাধুলা ও বিজ্ঞানচর্চার সঠিক পরিবেশ পেয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সচেষ্ট থাকার আহবান জানান তিনি।
রবিবার (১৭ মার্চ) দুপুরে সিলেট মহানগরের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম), সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান (পিপিএম-সেবা), সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (পিপিএম-সেবা), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
এদিকে, সারাদেশের মতো সিলেটেও শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিনটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ভিডিও প্রদর্শন ও বিশেষ অনুষ্ঠান প্রচার, বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
[hupso]
