- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» বঙ্গবন্ধু বাঙালী জাতির মুক্তির দিশারী: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৪ | রবিবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতিরজনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এরপর সকাল সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুপুর ১টায় সিসিকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভির রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শিক্ষা বিষয়ক উপদেষ্টা অনিল কুমার মজুমদার আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এসময় সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয় শিক্ষর্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন শিশুতোষ বই পড়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমাদের সবার শিখার আছে। তাঁর শৈশব থেকে জাতির পিতা হওয়ার যে গৌরবময় ইতিহাস রয়েছে সে সম্বন্ধে তোমরা ভালো করে জানার চেষ্টা করবে।
এছাড়াও সকাল ১০ টায় প্রয়াস সিলেট সেনানিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
[hupso]