- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেট স্টেডিয়ামে আইসিসি প্রতিনিধি দল
প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২৪ | মঙ্গলবার
বাংলাদেশের মাটিতে বসছে নারী ক্রিকেট দলের নবম আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন একটি আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের অক্টোবরে মেয়েদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। এই বড় আয়োজনের ভেন্যুর তালিকায় আছে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুগুলো পরিদর্শনে এসেছে আইসিসির প্রতিনিধি দল। নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে আইসিসির পাঁচ সদস্যের দল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে।
গতকাল ঢাকা স্টেডিয়াম পরিদর্শনের পর সিলেট আজ সকাল ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।
রোদ বৃষ্টির লুকোচুরিতে পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন যেনো বেশ খোশমেজাজেই পরিদর্শন করলেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচা।
আইসিসির প্রতিনিধি দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।
বাকি পরিদর্শকরাও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, ড্রেসিংরুম, প্রেসবক্স, মিডিয়াবক্স থেকে শুরু করে সিলেটের পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধাও দেখেন তারা।
আইসিসির প্রতিনিধি দলের সাথে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভেন্যুর তালিকায় রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তাদের রোটিন পরিদর্শন এটি। সিলেটের মাঠ নিয়ে তাদের সন্তুষ্ট মনে হয়েছে। মাঠ নিয়ে কোন সমস্যা থাকলে তার লিখিত জানাবে।
বাংলাদেশ দীর্ঘ ১০ বছর পর আবারও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ২০২২ সালে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপের লিগ পর্বের খেলাগুলো সিলেটে এবং সেমিফাইনাল ও ফাইনাল ঢাকায় হওয়ার কথা।
১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অপর দল দুটি বাছাইপর্ব পেরিয়ে আসবে।
[hupso]