- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» সিকৃবিতে এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২৩ মে
প্রকাশিত: ১৩. মে. ২০২৪ | সোমবার
সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে (সিকৃবি) প্রথম বারের মত এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক ২ দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলন ২৩-২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ^বিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ২ দিন ব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি। সম্মেলনে ৮টি সেশনে প্রায় দুই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে পাচঁ শতাধিক দেশী-বিদেশী বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন। সাউরেস পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া বলেন অন্তর্জাতিক সম্মেলনের ফলে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় কৃষি গবেষণা এগিয়ে যাবে। উল্লেখ্য ২০০৮ সালে সাউরেসের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক গবেষণা কার্যক্রম সাউরেসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
[hupso]