- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
» সিলেট – সুনামগঞ্জের এসপি বদলী
প্রকাশিত: ২৩. জুন. ২০২৪ | রবিবার
জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএম কে বদলি করা হয়েছে। তার স্থলে কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে পদায়ন হয়েছে। এছাড়া পুলিশ সদরদপ্তরের এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩১ আগস্ট সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে একযোগে ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। সেখানে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
বদলি কর্মকর্তাদের মধ্যে- ডিএমপির ডিসি মোহাম্মদ শাহজাহানকে রংপুরের পুলিশ সুপার (এসপি), ডিএমপির ডিসি মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া, কুমিল্লার এসপি আব্দুল মান্নানকে সিলেটে, সিলেটের এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ডিসি, পটুয়াখালীর এসপি মো. সাইদুল ইসলামকে কুমিল্লা, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালী, বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালামকে পটুয়াখালী, পিবিআইয়ের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বরগুনা, ফেনীর এসপি জাকির হাসানকে বগুড়ায় পদায়ন করা হয়েছে।
এছাড়া ডিএমপির ডিবির ডিসি মো. আ. আহাদকে পাবনা, নীলফামারীর এসপি মো. গোলাম সবুরকে টাঙ্গাইল, পিবিআইয়ের এসপি মো. মোকবুল হোসেনকে নীলফামারী, মাদারীপুরের এসপি মাসুদ আলমকে যশোর, এসবির পুলিশ সুপার মো. শফিউর রহমানকে মাদারীপুর, পুলিশ সদরদপ্তরের এম এন মোর্শেদকে সুনামগঞ্জে
[hupso]