- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে তীব্র গরমে হাপিত্যেশ, হাতপাখায় ভরসা
প্রকাশিত: ১১. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার
লোডশেডিংয়ের মাত্রা অসহনীয় পর্যায় থেকে ভয়াবহ রূপ ধারণ করছে।
গরম আসার সঙ্গে সঙ্গে সিলেটজুড়ে শুরু হয়েছিলো তীব্র লোডশেডিং।তা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ
প্রতি ঘন্টায় ঘন্টায় কোথায়ও কোথায়ও আধা ঘন্টা পর একঘন্টার
লোডশেডিং হচ্ছে নগরে ও শহরতলী এলাকায়। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন গ্রাহকরা। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।যদিও এই আশ্বাসে বিশ্বাস করতে চান গ্রাহকরা।
জানা গেছে, সিলেট শহর ও গ্রামাঞ্চলে প্রতি ঘণ্টায় ঘণ্টায় গত এক সপ্তাহ থেকে লোডশেডিং হচ্ছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এজন্য ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। আজ (বৃহস্পতিবার, ১১ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে রাত সাতটা পর্যন্ত অন্তত আট বার লোডশেডিং হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত আটটা) শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিলো।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সারাদিনে বিকেল ৪টা পর্যন্ত সিলেট বিভাগে চাহিদা ছিলো ১৮৭ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র ১৩৯ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ৪৮ মেগাওয়াট। সিলেট জেলায় চাহিদা ছিলো ১২২ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র ৯৪ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ২৮ মেগাওয়াট।
নগরীর আরামবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী শাহীন আহমদ বলেন, এইচ এসসি পরীক্ষা চলছে এমতাবস্থায় তীব্র গরমে প্রতি ঘণ্টায় ঘন্টায় লোডশেডিং হলে বাচ্চারা বই নিয়ে বসে লেখা পড়া করবে কখন । আজ দুপুর থেকে রাত আটটা পর্যন্ত অন্তত ৬ বার লোডশেডিং হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কোন কাজই করতে পারছি না।
সিলেট নগরীর উত্তর বালুচর আবাসিক এলাকার বাসিন্দা আলী হোসেন জানান, গরমে চরম ভোগান্তির মধ্যে বিদ্যুৎ নেই। এ কয় দিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আজ তো সকাল থেকে এখন পর্যন্ত অন্তত আট বার বিদ্যুৎ আসছে গেছে বিভিন্ন বাসায় পানি সংকট দেখা দিয়েছে। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।
সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
