- বিজয়ী হলে উন্নয়ন ও শান্তির জনপদে রুপান্তরিত করব: তাহসিনা রুশদীর
- শাকসু নির্বাচন ডিসেম্বরে
- যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী, সেখানে সহিংসতা কম: পুলিশ কমিশনার
- ১৩ নভেম্বর আতঙ্কিত দেশের মানুষ।
- সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সাবেক মেয়রের মশাল মিছিল
- সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
- সিলেটে আওয়ামীলীগ নেতা খুন
- অপরাধ প্রবণ এলাকা শাহপরাণও কতোয়ালী
» ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী ২ জন নিহত
প্রকাশিত: ১৪. জুলাই. ২০২৪ | রবিবার
সিলেট কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৪ জুলাই) নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে।
কালাইরাগ বিওপি ও বিজিবির মিডিয়া উইং ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে নবী হুসেন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও তারা ভারতে প্রবেশ করে। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছে আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন। নবী হুসেনকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।
বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার ও মিডিয়া উইং বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২ জন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের লাশ এখনো বাংলাদেশে নিয়ে আসা হয়নি।
[hupso]