- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» পুলিশ ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেটে ফের সং ঘ র্ষ, এবার ছাত্র-পুলিশ-ছাত্রলীগ
সিলেট দফা দফায় সংঘর্ষ হচ্ছে শিক্ষার্থীদের সাথে পুলিশের। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ফটকে সংঘর্ষের ঘন্টাখানেকের মাথায় আখালিয়া এলাকায় সংঘর্ষে জরিয়েছে ছাত্র-পুলিশ-ছাত্রলীগ। এসময় পুলিশ, শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত হন দশ জন। পরিস্থিতি নিয়ন্ত্রেণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মহানগরের আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলে প্রায় এক ঘন্টা।
এর আগে দুপর দেড়টার দিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। এতে পুলিশ সহ আহত হয়েছেন ৩০ শিক্ষার্থী। সংঘর্ষ চলে ৪৫ মিনিট এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ কয়েকশো রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে সাধারণ মানুষের মধ্যে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কিছু দুর্বৃত্ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
[hupso]