- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» সিলেটে একদিনে ৫ ওসি বদলী
প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার
একদিনে সিলেট জেলার ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে পাঁচ থানার ওসিকে বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুরের ওসি মো. তাজুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান।
বদলি হওয়া সকল কর্মকর্তাকে সিলেট জেলা পুলিশ লাইনে পরিদর্শক (নিরস্ত্র ) হিসেবে যুক্ত করা হয়েছে।
এদিকে, পাঁচ থানাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পুলিশ পরিদর্শক আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানকে জৈন্তাপুর থানায়, এনামুল হক চৌধুরীকে বিয়ানীবাজার থানায়, রুবেল মিয়াকে বিশ্বনাথ থানায়, উজায়ের আল মাহমুদকে কোম্পানীগঞ্জ থানায় ও মো. মনিরুজ্জামান খানকে ফেঞ্চুগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩০ আগস্ট সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে মোহম্মদ মাহবুবুর রহমান যোগদান করেন। যোগদানের ২২ দিনের মাথায় এক সঙ্গে ৫ থানার ওসিকে বদলি করা হলো।
[hupso]