- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
» সিলেট ক্যাম্পাসে অবরুদ্ধ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
দুই বছরের বকেয়া বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ( সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ক্যাম্পাসে ফিরলে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে ফিরেন উপাচার্য।
জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ’ কর্মকর্তা-কর্মচারী দুই বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত। এসব কর্মকর্তা-কর্মচারী এডহকে নিয়োগ পেলেও তাদের চাকুরি স্থায়ীর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এডহকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর অনেককে বিনা বেতনে দীর্ঘদিন ধরে কাজও করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও কোন কর্মকর্তা-কর্মচারীর চাকুরি স্থায়ী করতে পারেননি তিনি। এই অবস্থায় আন্দোলনে নামেন এডহকে চাকুরির মেয়াদ উত্তীর্ণরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলন আরও জোরদার হয়। দীর্ঘদিন ধরে চাকুরি স্থায়ী না হওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানকে দায়ি করেন। হাসিনা সরকার পতনের পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে আসেন উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। খবর পেয়ে চাকুরিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে ভিড় করেন এবং উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন।
২ ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছালে উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা করে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
[hupso]