- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» আরেক মা ম লা য় জামিন পেলেন মান্নান
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৪ | সোমবার
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।
খায়রুল কবির রুমেন বলেন, ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দাবি করেন, বিএনপি নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।
গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।
উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২০ দিন কারাবাস করে জামিনে বের হন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
[hupso]