- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার
এবার শুধু সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময় এ বাহিনীর ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
৪৮ বিজিবি জানায়, তাদের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি’র জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করেন। এসবের বাজারমূল্য ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা নিশ্চিতে ও চোরাচালান রোধে বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে।
[hupso]