- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটসহ চার শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৫ | সোমবার
দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বোর্ডগুলো হলো- যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর।
রবিবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ড, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ (গণিতের অধ্যাপক) মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ইংরেজি বিভাগের অধ্যাপক) মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (গণিতের অধ্যাপক) মো. শামসুল ইসলাম কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
