- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
প্রকাশিত: ১১. মার্চ. ২০২৫ | মঙ্গলবার
সিলেটের টুকেরবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের মানুষ। আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টার পর টুকেরবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের নিকটবর্তী পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষের মধ্যে এই সংঘর্ষ বাধে। ইফতারের আগে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে একটি গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় বাজার সমিতির লোকজন বিষয়টি সমাধান করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষ।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
[hupso]