- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» সিলেটে দ্বিতীয় দিনের অভিযানে পুলিশের কঠোর অবস্থান
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেটের রাজপথে টানা দ্বিতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মোট ১০৫টি যানবাহন আটক ও ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে এ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশা ৬৬, সিএনজিচালিত অটোরিকশা ৫, লেগুনা ৩, মোটরসাইকেল ২৮, ট্রাক ২ ও একটি পিকআপ আটক করা হয়।
এগুলো সরাসরি ডাম্পিং করা হবে। আর এদিন মোট ৩২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০, মোটরসাইকেল ১৭, মাইক্রোবাস ১, ট্রাক ৩ ও একটি পিকআপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শণ করতে না পারা এই মামলা।
এর আগে সোমবারের অভিযানে মোট ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছিল।
[hupso]
